শিরোনাম
◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে নিহতের সংখ্যা বেড়ে ১৭০, আক্রান্ত ৭,৭১১

আন্তার্জাতিক ডেস্ক :  চীনে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৭০ জনের মৃত্যু হলো। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। ভাইরাসটিতে একদিনে নতুন করে আরো দেড় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শনাক্তস্থল হুবেই প্রদেশেই এক হাজারের বেশি। ফলে এ ভাইরাসে চীনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭১১ জনে।

বুধবার (২৯ জানুয়ারি) পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিলো ১৩২। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। যার মধ্যে হুবেই প্রদেশেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭০ জন।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে তিব্বতের নাম। দেশটির এক ব্যক্তি নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের পর থাইল্যান্ডে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। এর পরের অবস্থানে রয়েছে হংকং, সেখানে ১০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ম্যাকাও, অস্ট্রেলিয়ায় ৭জন করে ১৪ জন, কম্বোডিয়ায় ১জন, কানাডায় ২জন, ফ্রান্সে ৪জন, জার্মানিতে ৪জন, জাপানে ৮জন, মালয়েশিয়ায় ৭জন, নেপালে ১জন, সিঙ্গাপুরে ৫জন, দক্ষিণ কোরিয়ায় ৪জন, শ্রীলঙ্কায় ১জন, তাইওয়ানে ৮জন, সংযুক্ত আরব আমিরাতে ৪জন, যুক্তরাষ্ট্রে ৫জন, ফিনল্যান্ডে একজন ও ভিয়েতনামে ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অনুলিখন : হ্যাপি আক্তার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়