শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও কারসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে নবীগজ্ঞে উপজেলার থেকে ১টি কারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শন মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক আবু হানিফসহ একদল পুলিশ নবীগজ্ঞ পৌর এলাকার ওসমানী রোড এলাকা থেকে নবীগজ্ঞ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের রাজাবাদ গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র আল-আমিন (২২) কে ১৫০ পিস মরণ নেশা ইয়াবাসহ আটক করা হয় । পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাদী হয়ে নবীগজ্ঞ থানায় হস্তান্তর করা হয়েছে ।

অপর দিকে রাত সাড়ে ১১টার দিকে নবীগজ্ঞ উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কার (ঢাকা মেট্রো-গ :- ১৪-৩৪৮০)সহ নবীগজ্ঞ উপজেলার মজলিসপুর গ্রামের মৃত ওয়ারিশ মিয়ার পুত্র রোমান মিয়া (৩০) ও মৌলভীবাজার জেলার হাসবকোণা গ্রামের রফিক মিয়ার পুত্র ইকবাল মিয়া (৩২) ৪০০ পিস মরণ নেশা ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পরে আটককৃতদের নবীগজ্ঞ থানায় হস্তান্তর করা হয়েছে । হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়