শিরোনাম
◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক ◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়হীন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ইসিকে তাবিথ আউয়ালের আহ্বান

শাহানুজ্জামান টিটু: বুধবার নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, যেভাবে ভোটারদের মধ্যে সাড়া পাচ্ছি তাতে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা ভোট কেন্দ্রে যাবো, পোলিং এজেন্টরা যাবেন, প্রার্থীরা যাবেন। ভোটের পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচন কমিশন ভালোভাবেই জানে যে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে গেলে কি কি পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তাই সব পরিস্থিতিতে যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে তা কমিশনকেই নিশ্চিত করতে হবে।

ভোটারদেরও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা বৃষ্টি ও শীত উপেক্ষা করে আমার কথা শুনছেন, আমাকে আশ্বস্ত করছেন।

তাবিথ আউয়াল ভোটারদের উদ্দেশ্যে বলেন, সকল অবস্থায় আপনারা প্রস্তুত থাকবেন।নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কোনো ভয়ের কিছু নেই। আপনারা ধানের শীষে ভোট দেবেন, আপনাদের অধিকার চর্চা করবেন। নাগরিক দায়িত্ব পালন করবেন।

এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, হামলা মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করেন। হামলা মামলা করে সরকার আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে।

  • সর্বশেষ