শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে হালকা বৃষ্টি আর শীতে স্থবির জনজীবন

সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দফায় দফায় গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
বুধবার সকাল থেকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। বৃষ্টির কারণে ভোগান্তীতে পড়েছে অফিস, স্কুলগামীরা।

বৃষ্টি উপেক্ষা করে অনেককে ছাতা মাথায় নিয়ে ঘুরতে দেখা গেছে। এছাড়াও ক্রেতা না থাকায় শহরের অনেক দোকান পাট বন্ধ রয়েছে।

এদিকে বৃষ্টির সাথে বেড়েছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। কাজ না পেয়ে অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে।

শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় চায়ের দোকানে বসে থাকা হাবিবুর রহমান বলেন, গেল রাতেও আবহাওয়া ভালো ছিলো। ভোর থেকে আকাশে মেঘলা হতে শুরু করে। এরপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে কারণে কাজে বের হওয়া যাচ্ছে না।

রিক্সা চালক সোনা মিয়া বলেন, শীতের কারণে রিক্সা চালানো যাচ্ছে না। তাছাড়াও বৃষ্টির কারণে শহরে লোকজনের উপস্থিতি কমে গেছে। ভাড়াও কম হচ্ছে যে কারণে বসে থাকতে হচ্ছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ