শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মুন্না শেখ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। মুন্না শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বল­ভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের একটি বসত বাড়ির পাঁশে মেহগনি বাগানের মধ্যে থেকে মুন্না শেখকে আটক করে। আটকের পর তার শরীর তল্লাশি করে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ গণমাধ্যমকে বলেন, ইয়াবাসহ আটককৃত মুন্না শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়