শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী কৃষিতে জিপিএসের ব্যবহার বাড়ছে

জেবা আফরোজ : জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। ১৯৭০ সালে আবিস্কারের পর ব্যবহার করতো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখন কৃষিতে ব্যবহার করছে উন্নত বিশ্ব। স্যাটেলাইট ইমেজ সংগ্রহের মাধ্যমে জমির উর্বরতা নির্ণয়, সার ও কীটনাশক প্রয়োগসহ ট্রাকটরে জিপিএস স্থাপনের মাধ্যমে নিখুতভাবে জমি চাষ করছে কৃষকরা। চ্যানেল ২৪

উন্নত বিশ্বে কৃষির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে জিপিএস। স্যাটেলাইট ইমেজ সংগ্রহের মাধ্যমে জমির উর্বরতা নির্ণয়, সার ও কীটনাসক প্রয়োগসহ ট্রাকটরে জিপিএস স্থাপনের মাধ্যমে জমি চাষ করছে কৃষকরা।

স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে ট্রাকটরে নির্দেশনা দেয়ার মাধ্যমে চালক ছাড়াই জমি চাষ করছে উন্নত বিশ্বের কৃষকরা। চালক ছাড়াই জমি চাষের পাশাপাশি জ্বালানী খরচ কমানো সম্ভব হয়েছে।

জিপিএসের এর মাধ্যমে সংগৃহিত ছবি থেকেই জমির উরবরতা নির্নয় করা হয়। এর মাধ্যমে বোঝা যায় কোন জমিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে। এছাড়াও কোন জমিতে কি শষ্য চাষ করতে হবে এবং চাষের জন্য কী পরিমান সার প্রয়োগ করতে হবে।

যুক্তরাষ্ট্রের কৃষকরা জিপিএস ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যায় কমানোর মাধ্যমে বছরে গড়ে ১০ বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হচ্ছে।

কৃষি ক্ষেত্রে জিপিএস ব্যবহারকে কৃষির পরবর্তী প্রজন্ম হিসেবে দেখা হচ্ছে। যতদ্রুত সম্ভব বাংলাদেশের কৃষিক্ষেত্রে জিপিএস ব্যবহার শুরু করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা

  • সর্বশেষ