শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেবাগকে চুপ থাকার জন্য হুমকি দিলেন নাভেদ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত বাকযুদ্ধ চলছেন ভারতের সাবকে ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগের মধ্যে। শোয়েব আখতারের পর এবার সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার রানা নাভেদও চটেছেন শেবাগের করা মন্তব্যে। ভারতের সাবেক ওপেনারকে চুপ থাকতে বললেন রানা নাভেদ।

টুইটারে একটি ভিডিও বার্তায় রানা নাভেদ বলেন, ‘দুই বছর আগেও তিনি আমাদের নিয়ে আজেবাজে কথা বলেছে। এখন আমরা চিন্তা করছি আপনার মুখ বন্ধ করা খুব জরুরী। খবরদার, আমাদের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে কিছু বলবেন না। আমরা কিংবদন্তিদের সম্মান দেই, আপনারও সেটাই করা উচিত। চুপ থাকুন দয়া করে।’

এর আগে শেবাগ বলেছিলেন, ‘শোয়েব আখতারের এখন ভারতে ব্যবসার প্রয়োজন। তাই ও আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে। আমাদের তাই এতো প্রশংসা করছে। শোয়েব আখতারের যেকোনো সাক্ষাৎকারে আপনারা দেখবেন যে ভারতের প্রশংসা করে কথা বলছে। যখন খেলতো, তখন কিন্তু এগুলো বলতো না। মোহাম্মদ ইউসুফ, সাকলাইন মুশতাক এবং রানা নাভেদ- এরা সবাই ভারতকে নিয়ে ভালো কথা বলছে। কেননা তারা জানে যে, এসব কথা বললে ভারতীয় মিডিয়ায় সেটা আসবে। ভারত থেকে যদি এক লাখ রুপি আদায় করতে পারেন, তাহলে সেটা পাকিস্তানে গিয়ে দুই লাখে পরিণত হয়।’

প্রতি উত্তরে শোয়েব বলেছিলেন, ‘শেবাগের মাথায় যত চুল রয়েছে, তার চেয়ে আমার টাকার পরিমাণ সম্ভবত বেশি। আমি এটা মজার ছলে বললাম। দয়া করে, এটাকে জোক হিসেবেই ধরবেন। বীরু, এটা কিন্তু জোক। এটাকে রসিকতা হিসেবেই থাকতে দাও।’

  • সর্বশেষ