শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ফুটবলের ‘পোস্টার বয়’ জামাল ভূঁইয়া। খেলার বাইরেও মানুষ হিসেবে অনেক ভালো, তার নজির দেখা গেলো রাতের আঁধারে তার কম্বল বিতরণের মাধ্যমে।

সোমবার দিবাগত রাতে ঢাকার রাজপথে ঘুরে ঘুরে ছিন্নমূল ও গৃহহীন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জামাল। কম্বল বিতরণের সেই ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আপলোড করেছেন অধিনায়ক। সেই সঙ্গে জানিয়েছেন, আরো আগেই কম্বল বিতরণ করতে চেয়েছিলেন। কিন্তু বিদেশে অবস্থান করায় সম্ভব হয়নি। মাঝে আবার বঙ্গবন্ধু গোল্ডকাপের কারণে ব্যস্ত ছিলেন।

ছবিগুলো আপলোড করে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক এমনকি অসংখ্য শিশু-কিশোর শহরের ফুটপাতে রাত্রি যাপন করে থাকে। এদিকে প্রতিবছর বিভিন্ন কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। দুঃখজনক হলেও আমি শুনেছি অনেকে এমন সময় অনেক কষ্টে অতিবাহিত করে থাকে, এমনকি নানা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে বাধ্য হয়।

কিছুদিন ধরে এমন দৃশ্য দেখে আমি খুবই বিমর্ষ বোধ করি এবং প্রতিজ্ঞা করি কিছু করার। তাই গতরাত ২টার সময় আমি কিছু কম্বল নিয়ে ঢাকার বেশ কিছু স্থানে যাই তাদের পাশে দাঁড়াতে। আসলে, আরো আগেই এমন কিছু করতে চেয়েছিলাম তবে দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়