শিরোনাম
◈ বিপদ থেকে বাঁচলে ‘জানের বদলে জান’ মানত করা কি জায়েজ? জানুন ইসলামের বিধান ◈ ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড, বড় ক্ষয়ক্ষতি হয়নি ◈ প্রথমবার ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত ◈ ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ◈ টানা বর্ষণে সবজির জোগান কম, বাজারে বেড়েছে ডিম ও মাছের দামও, কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা ◈ ৪ দিনেও এলএনজি টার্মিনালের ত্রুটির কারণ অজানা, গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফনের আশঙ্কা ◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারকে ‘ব্যয়বহুল’ ঘোষণা

দেশ রূপান্তর : কক্সবাজার শহরকে ‘ব্যয়বহুল’ ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এই ঘোষণা দিয়ে একটি আদেশ জারি করেছে। ব্যয়বহুল ঘোষণা করায় মূলত সরকারি চাকরিজীবীদের বিশেষ বরাদ্দ বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্য ভোগ্যপণ্যের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকা ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, ব্যয়বহুল শহর ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্য ভাতা পাবেন।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন। পর্যটকদের আগমনে সেখানে জীবনযাত্রার ব্যয়ও দিন দিন বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই শহরটিকে ব্যয়বহুল ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়