শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রবাসীদের মধ্যে ভাত পলেটিক্স, দাওয়াত পলিটিক্স!

শোয়েব সর্বনাম : বাংলাদেশের প্রবাসীদের মধ্যে ভাত পলেটিক্স বলে একটা বিষয় আছে, কেউ কেউ বলে দাওয়াত পলিটিক্স। কে কাকে দাওয়াত দেবে, কাকে দেবে না, এসব। সম্পর্ক উন্নয়নের জন্য দাওয়াত। সম্পর্কের অবনতির জন্য তা দেখাতে দাওয়াত। কতো কী। সে রকম আরেক পলিটিক্স হলো সাংস্কৃতিক পলিটিক্স।

সংস্কৃতির মেধাহীন লোকগুলো হয়তো প্রবাস জীবনের স্বছন্দ্য আর বিত্তের সুবাদে নানা শিল্পীদের সঙ্গ পায়। আর শিল্পীরাও মাঝে মাঝে সেই লোভে হারিয়ে যান। কিন্তু কেউ কেউ ভুলে যায় তারা আসলে কী। আমি একদিন এক আসরে বললাম, নিয়াজ মোহাম্মদ চৌধুরী একজন উপমহাদেশের অন্যতম শিল্পী। একথা শোনে যেমন একদিন একজন বলেছিলেন, আরে রাখেন, নিয়াজ মোহাম্মদ তো আমার বাসার বেজমেন্টে এসে থেকেছেন, ঘুমাতেন।

এই ভদ্রলোক একজন ডাক্তার। বেশ পয়সাওয়ালা। আমি বলেছিলাম, তাই? তিনি যেখানে ঘুমাতেন সেখানে কী বাথরুম ছিলো? তিনি উৎসাহে বললেন, হ্যাঁ হ্যাঁ, নতুন বানানো বেজমেন্ট ঘর, বাথরুম। আমি বলেছিলাম, তাহলে সেই কমোডটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখেন। কোনোদিন বলতে পারবেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী আপনার বাসার বাথরুমে ... ছিলেন। ভদ্রলোক বাকরুদ্ধ। এরপর থেকে তার বাসায় আর দাওয়াত পাইনি। এই হলো ভাত আর দাওয়াত পলিটিক্স। সেজান মোহাম্মদের লেখা কমোড কাহিনি দেখে আমার একটা গল্প মনে পড়লো। তখন আমার আর্কি বন্ধুদের লগে খুব ঘনিষ্ঠতা। একজন সেলিব্রেটি আর্কিটেক্টের সঙ্গে সকাল-বিকাল এক টেবিলে বসে চা খাই। একজন প্রায়সাহিত্যিক নারী ইনবক্স করলেন, অল্প কিছুদিন আগেই সেই সেলিব্রেটি আর্কিটেক্ট নাকি তাদের কমোড ঠিক করে দিয়ে গেছেন। এরপর থেকে কমোড ব্যাপারটার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আমি তার নামে দিয়ে দিচ্ছি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়