শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে দুই ফার্মেসীকে দেড় লাখ টাকা জরিমানা

এম এ হালিম,সাভারঃ সাভারে আশুলিয়ায় র‍্যাব অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ঔষধ মজুদ ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয়েছে প্রায় ১ লাখ টাকার মজুদকৃত বিভিন্ন বিক্রি নিষিদ্ধ ঔষধ।

সোমবার আশুলিয়ার কাঁঠালবাগান এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ফার্মেসীতে যৌথ অভিযান পরিচালনা করে ঔষধ অধিদপ্তর ও র‌্যাব-৪।

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান জানান, আজ কাঁঠালবাগান এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মা ফার্মেসী ও মুন মেডিকেল হল নামে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্রি নিষিদ্ধ ঔষধ মজুদ ও বিক্রির অভিযোগের সত্যতা মেলে। পরে মা ফার্মেসীকে ১ লাখ ও মুন মেডিকেল হল প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উভয় প্রতিষ্ঠান থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিক্রি নিষিদ্ধ মজুদকৃত ঔষধ জব্দ করা হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়