শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে অস্ত্রধারী ও ২ ছিনতাইকারী আটক

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিয়ান চালিয়ে দুই ছিনতাইকারী ও একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১০।

সোমবার র‌্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যার পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইমরান হোসেন ওরফে টেনু (৩৫) নামের একজন অস্ত্রধারীকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, নগদ ১ লাখ ৪৪ হাজার টাকা এবং ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে র‌্যাব কর্মকর্তারা জানতে পেরেছেন, আটক টেনু পেশাদার চাদাঁবাজ ও সন্ত্রাসী। অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে তার চাদাঁবাজী, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকাসহ বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করছিলো। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় সবুজ (২০) ও রুবেল (২৪) নামের ২ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু, ৪ টি বেøড ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সম্পদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়