শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাশ

মশিউর অর্ণব : এর আগে এই ধরনের প্রস্তাব কেবলমাত্র কেরালা, পাঞ্জাব এবং রাজস্থানে পাশ হয়েছে। এনডিটিভি।

সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাবটি পাশের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আমাদের রাজ্যে সিএএ, এনআরসি আর এনপিআর করার অনুমতি দেবো না। সব ধর্মের মানুষই আতঙ্কে আছেন, এই লড়াইটা শুধু সংখ্যালঘুদের না। আমার হিন্দু ভাই বোনদের কাছে আমি কৃতজ্ঞ, ওরা সামনে থেকে এই লড়াইটা লড়ছেন।

ভারতের নাগরিকদের সতর্ক করে তিনি আরও বলেন, সিএএ অনুযায়ী আপনি বিদেশি হিসেবে চিহ্নিত হবেন। এটি একটি ভয়ঙ্কর খেলা, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে। তাই আপনারা বিজেপির ফাঁদে আপনারা পা দেবেন না।

একইসাথে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আসছেন। কংগ্রেস নেতৃত্বাধীন বেশিরভাগ রাজ্যেই এমন প্রস্তাব পাশ হতে পারে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়