শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ◈ চার দিনে ৬ বার কাঁপল দেশ: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নাকি শুধুই আতঙ্ক? ◈ পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে! ◈ হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ ◈ হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত নরওয়ের ◈ এমবাপ্পের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণসংযোগে হামলা, পুলিশ কমিশনার ও রিটার্নিং অফিসারকে ইশরাকের চিঠি

শিমুল মাহমুদ : রোববার রাত ৮ টা চল্লিশ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে ইশরাক হোসেন লেখেন, (রোববার, ২৬ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টা ৩০মিনিটে গণসংযোগ শেষে বাসায় ফেরার সময় সেন্ট্রাল উইমেন্স কলেজের নির্মাণাধীন ভবনে স্থাপিত নৌকার মেয়রপ্রার্থী ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রোকন উদ্দীন আহমেদের নির্বাচনি ক্যাম্প থেকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা লাঠি, রড, জিআই পাইপ ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। অপরদিক ভবনের দ্বিতীয় তলায় থাকা তাদের আরেকটি গ্রুপ আমি এবং আমার সঙ্গে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশে বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়তে থাকে।
চিঠিতে ইশরাক আরও বলেন, ‘এ সময় প্রায় ২০/২৫ রাউন্ড গুলি চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করার সময় একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত একজন ক্যামেরাম্যান ও একজন রিপোর্টার এবং একটি জাতীয় দৈনিকে কর্মরত একজন সাংবাদিক আহত হন। আমার বেশ কয়েকজন কর্মীসমর্থকও গুরুতর আহত হন।

বিষয়টি আমলে নিয়ে নৌকার প্রার্থী ফজলে নূর তাপস ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারকে অনুরোধ জানান ইশরাক।

রিটার্নিং কর্মকর্তাকে লেখা পৃথক চিঠিতে ইশরাক বলেন, নৌকার প্রার্থী ফজলে নূর তাপস নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে ঢাকা দক্ষিণ চিঠি করপোরেশনের প্রতিটি থানায় একাধিক ক্যাম্প স্থাপন করেছেন, যা নির্বাচনি আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন।

বিষয়টি আমলে নিয়ে নৌকার প্রার্থী ফজলে নূর তাপসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়