শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় খামার থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

জিএম মিজান : বগুড়া প্রতিনিধি বগুড়ার শেরপুর উপজেলায় একটি ডেইরী এন্ড পোল্ট্রি খামার থেকে বাবু মিয়া (৩০) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুর ১২টার সময় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের সাবিয়া-সাবিহা নামের ওই খামার থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বাবু মিয়া উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি একই এলাকার কাফুরা গ্রামে আইয়ুব আলীর মালিকাধীন সাবিয়া-সাবিহা ডেইরী এন্ড পোল্ট্রি খামারে নৈশ প্রহরী পদে চাকুরী করতেন।

জানা যায়, বাবু মিয়া প্রায় ৩ বছর যাবৎ কাফুরা গ্রামে অবস্থিত সাবিয়া-সাবিহা ডেইরী এন্ড পোল্ট্রি খামারে নৈশ প্রহরী পদে চাকুরী করতেন। অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতে ওই খামারে কর্মরত ছিলেন তিনি। রবিবার সকালের দিকে খামারের মালিক আইয়ুব আলী মোবাইল ফোনে বার বার কল দিলেও বাবু মিয়া ফোন রিসিভ করেনি। এতে খামার মালিকের সন্দেহ হলে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর বাবু মিয়ার মৃতদেহ দেখে থানায় খবর দেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ প্রতিবেক-কে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাবু মিয়ার মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না। ঘটনাটি তদন্ত সাপের্ক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

 

  • সর্বশেষ