শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন, রোগ শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন, বললেন ডা. শাহিনুল আলম

 

মাসুদ হাসান : ২] বিএসএমএমইউ’র হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, করোনা ভাইরাসের প্রধান উপসর্গগুলো হচ্ছে হঠাৎ ঠা-া, মাথাব্যথা, শরীরে ব্যথা, জ্বর, কাশি বাড়তে বাড়তে নিউমোনিয়া হয়ে যাওয়া। এই ভাইরাস দ্রুত নিউমোনিয়াতে রূপান্তরিত হয় এবং নিউমোনিয়াতে রূপান্তরিত হলে আইসিইউ সাপোর্ট ছাড়া রোগীর চিকিৎসা করা যায় না। ফলে রোগী মৃত্যু মারা যায়। এই রোগ আগে বাদুড় বা অন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতো। কিন্তু এখন মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে।

৩] এই ভাইরাসটি অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। আমাদের নিকটবর্তী দেশ নেপালে, থাইল্যান্ডে এই ভাইরাসটি দেখা দিয়েছে। সাউথ কোরিয়াতেও পাওয়া গেছে। আমাদের জন্য বিপদ সংকেত হচ্ছে থাইল্যান্ড এবং নেপাল। প্রতিদিন বাংলাদেশ দেখে প্রচুর মানুষ যাওয়া আসা করছে, ভাইরাসটি ঠেকানোর জন্য থারমাল স্ক্যানার ব্যবহার, করা যেতে পারে। এই রোগের বিপজ্জনক আরেকটি দিক হলো দুই থেকে দশদিন রোগটি শরীরের ভেতরে সাধারণভাবে থাকে। এরপর রোগ হিসেবে আত্মপ্রকাশ পায়। আমাদের দেশের যে ঘনসতি এবং আমাদের মানুষের যে নি¤œমানের সচেতনতা তাতে বাংলাদেশে ভয়াবহ বিপদ হতে পারে। ৪] করোনা ভাইরাসের এখনো ঔষুধ আবিষ্কৃত হয়নি। তবে প্রথমিকভাবে প্রতিকার বলতে যার মধ্যে ভাইরাসটি দেখা দেবে রোগ নির্ণয় করার পর রোগীকে আলাদা রাখতে হবে এবং তাকে মাস্ক ব্যবহার করতে হবে। তার সামনে যারা আসবে তাদের পুরোপুরি মাস্ক ব্যবহার করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়