শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিউনিস্ট চিন্তা ও আদর্শটা আসলে কী?

 

দীপু তৌহিদুল : মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল নতুন করে লেখার উদ্যোগ নিয়েছে চীন। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিউজে খবরটা পড়ে কমিউনিস্ট চিন্তা ও আদর্শের কথা মনে পড়ছে। ভালো কথা কমিউনিস্ট চিন্তা ও আদর্শটা আসলে কী? তারা কিসের জন্য ধর্ম নিয়ে গুঁতাচ্ছে? আশা করি বাংলাদেশের চীনপন্থী কমিউনিস্ট দলগুলো এই বিষয়টার ব্যাখ্যা দেবে। মিডিয়ার উচিত তাদের কাছ থেকেই বিশদ নিয়ে জানানো। চীনে বৃষ্টি হলে যারা ঢাকায় ছাতা খোলেন, তাদের এর সব জানার কথা। নিজে বিষয়টা যা বুঝেছি বাস্তবে চীন তার মুসলিম নাগরিকদের উপর অত্যাচার করেই যাচ্ছে, যার বড় উদাহরণ উইঘুর মুসলিমরা।

এ সব ঘটনা এখন পুরোপুরি খোলামেলা। খ্রিস্ট ধর্ম নিয়ে চীনের কোনো মাথাব্যথা রয়েছে বলে শোনা যায়নি। আসলে চীন এটার মাধ্যমে মুসলিম অত্যাচার বাড়িয়ে দেবে বলে নয়া ম্যাসেজটাই দিলো পাশাপাশি খ্রিস্টানদের নাম যুক্ত করেছে বিশেষ কূটচাল হিসেবে। খ্রিস্টানদের এতে ভয়ের কিছু না থাকলেও চীনা মুসলিমদের জন্য দুঃখ বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। আমেরিকার চাইতে ডাবল হারামি গণচীন। মুখে মুখে তারা কমিউনিস্ট অথচ বাস্তবে চীনারাই পুঁজিবাদ চিন্তাকে কঠোরভাবে প্র্যাকটিস করে। কমিউনিস্ট চীন একটা হাস্যকর চিন্তা ছাড়া কিছুই নয়। সেই হিসেবে প্র্যাকটিস কাজগুলো নজর করে আমেরিকারে কমিউনিস্ট আমেরিকা বলতে পারেন, আর চীনকে পুঁজিবাদী দানবই মনে করতে পারেন। চীনারা পিচ্চি চোখের নয়া নয় পুরাতন শয়তান, তাই তার দিকে আলাদা করে খেয়াল রাখতে শিখুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়