শিরোনাম
◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে মোটা ছেলেটি ৮৭ কেজি ওজন কমিয়ে ফের আলোচনায়

ডিডিমুন: ২০১৯ সালে জানুয়ারিতেও মাত্র ১০ বছর বয়সে ১৭০ কেজি ওজন ছিল আর্য পারমানার। সব থেকে স্থুলাকায় ছেলে হিসেবে সারা বিশ্বে সাড়াও ফেলেছিল । কিন্তু এখন ইন্দোনেশিয়ার এই কিশোর ১৭০ কেজি থেকে ৮৭ কেজি ওজন ঝরিয়েছে। বিপুল পরিমাণ ওজন কমিয়ে ফের একবার বিশ্বের নজর কেড়েছে আর্য।খবর জি নিউজের।

মাত্র ১ বছরে ৮৭ কেজি ওজন ঝরানোর পেছনে রহস্যও আছে অনেক। তবে কোনও অস্ত্রোপচারের সাহায্যে নয়, ডায়েট আর ব্যয়ামেই বাজিমাত করেছে। প্রথম থেকে সহজ ছিল না এই পদ্ধতি প্রথমে শুধুমাত্র ওঠা-বসা আর পাঞ্চিং দিয়ে শুরু করেছিল আর্য ওয়ার্ক আউট। এখন লোহাও তোলে আর্য।

তবে ছোট থেকেই আর্য এ রকম ছিল না। ২০১৪ সালে ৮ বছর বয়স থেকে ওজন বাড়তে শুরু করে আর্যর। ২০১৬-সালে নজর পরে গোটা বিশ্বের। তারপরই ইন্দোনেশিয়া সরকার আর্যর সাহায্যে এগিয়ে আসে।

তার ট্রেনার অ্যাড জানায় সে শুধু তাকে সাহায্য করেছেন। বাদ বাকিটা হয়েছে আর্য-এর ই চেষ্টায়। খেলতে ভালবাসত আর্য, কিন্তু অতিরিক্ত ওজনের জন্য পারত না। এখন আর্য দিব্যি ফুটবল খেলে।তবে ওজন কমানোর পর আর্যর অতিরিক্ত মেদের ভাঁজ অস্ত্রপাচারের মাধ্যমে সরিয়েছেন চিকিত্সকরা। অনেকেই ভাবছেন, আর্য পারলে আমি পারব না কেন? মনের জোর আর চেষ্টা থাকলে সবই সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়