শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে স্বাশিপ

আসিফ কাজল: রোববার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এ দাবি জানান।

শাহজাহান আলম সাজু বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। গত ১১ বছরে এদেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বেসরকারি শিক্ষকদের বেতন দ্বিগুণ বৃদ্ধি, পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট, ২০ শতাংশ বৈশাখী ভাতা, বিপুলসংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্তি ছাড়াও কল্যাণ বোর্ডের জন্য এক হাজার ৬৭৭ কোটি টাকা বিশেষ বরাদ্দ, শিক্ষা প্রতিষ্ঠান নজিরবিহীন অবকাঠামো উন্নয়ন করেছেন। এর ফলশ্রুতিতে শিক্ষার হার ও শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, এত সব উন্নয়নের মধ্যেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের চরম অবজ্ঞা, অবহেলার মধ্যে রয়েছে। ফলে শিক্ষার কাঙ্খিত উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করা এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শরীফ আহমেদ সাদি, অধ্যক্ষ একরামুল হক, অধ্যক্ষ মুশতাক হোসেন মুকুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়