শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস

নিউজ ডেস্ক : বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’।

দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে সকাল সাড়ে ৭টায় রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। র‌্যালিটি সেগুনবাগিচা রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাকরাইল রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে দুদক-শিল্পকলা হয়ে রাজস্ব ভবনে এসে শেষ হয়।

এতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও শিল্পী, খেলোয়াড়, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এরপর বিকাল ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রি হলে সেমিনারের আয়োজন করেছে সংস্থাটি। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকবেন।

দিসবটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তারা বাণীতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।(অনুলিখন সানজীদা)

  • সর্বশেষ
  • জনপ্রিয়