শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন আগেই দেশে ফিরবেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে অনেক নিরাপত্তার মধ্যে আছে বাংলাদেশের ক্রিকেটাররা। এতে করে একরকম প্রায় বন্দী জীবন পার করছেন টাইগাররা। এই বন্দী জীবন থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের এক দিন আগেই বাংলাদেশে রওনা করছে তারা।

দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দলের ফেরার কথা ছিলো ২৮ জানুয়ারি।

জানা গেলো, ২৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ করে ড্রেসিংরুম থেকে সরাসরি লাহোরের বিমানবন্দরে হাজির হবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। স্থানীয় সময় রাত ১১ টায় সেখান থেকে বিশেষ বিমানে করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে তারা। দেশে পৌঁছাবে রাত তিনটায়।

পাকিস্তানে যাওয়ার সময়ও বিশেষ বিমানে চড়ে গেছে সৌম্য সরকার-লিটন দাসরা। বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই। সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানে যেতে হয়। বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা করা বিমানটি সরাসরি লাহোরে অবতরণ করে।

ঠিক একইভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে আসার সরাসরি কোনো ফ্লাইট নেই। আরব আমিরাত হয়ে ঘুরে আসতে হয়। এবারও বিশেষ বিমানে আসবে বাংলাদেশ দল।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ পাকিস্তানে দুঃসহ সময় পার করছে। সেখানে ক্রিকেটারদের হোটেলের বাইরে যেতে দেয়া হচ্ছে না। সব ক্রিকেটারের রুমের বাইরে অস্ত্রধারী পুলিশ পাহারা দিচ্ছে। এমন বন্দী অবস্থান থেকে স্বস্তি পেতেই আগেভাগে বাংলাদেশে আসছে ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়