শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থী পেলেন গোল্ডেন ভিসা

ওবায়দুল হক, আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে ১০ বছর মেয়াদি ‘গোল্ডেন ভিসা’ (আমিরাতের স্থায়ী আবাসন) সম্মানসূচক গোল্ডেন ভিসা পেলেন জাতীয় কবিতা মঞ্চ,সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির কিশোর সাহিত্য সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পির একমাএ পুএ সন্তান,আল সুমাইয়া গ্রুপ এর ভবিষ্যৎকর্ণধার, মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ হাসান।

প্রসঙ্গত, গোল্ডকার্ড ভিসা হচ্ছে আমিরাতে ১০ বছর মেয়াদি ভিসা। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান স্বপ্নদ্রষ্টা আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ঘোষিত গোল্ডকার্ডের প্রথম ধাপে যোগ্যতা সম্পন্ন ৬ হাজার ৮০০ প্রবাসীর একটি তালিকা তৈরি করা হয়েছিল।

এই ভিসা পাওয়ার মাধ্যমে এসব প্রবাসীরা দেশটিতে নির্বিঘ্নে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। একমাত্র বিনিয়োগকারী, উদ্যোক্তা, গবেষক বিজ্ঞানী ও মেধাবী শিক্ষার্থী এ সুযোগ গ্রহণ করতে পারবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি Abu Dhabi Naturalization & Residency Directorate থেকে ১০ বছর মেয়াদি এই ‘গোল্ডেন ভিসা’ প্রাপ্ত হন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়