শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যালেন্সিয়ার কাছে হারল সেতিয়েনের বার্সা

ডেস্ক রিপোর্ট  : কিকে সেতিয়েন বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর প্রথম হারের স্বাদ পেলেন। শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে গেছে বার্সা। সেতিয়েন দায়িত্ব নেওয়ার পর বার্সা জিতেছিল টানা দুই ম্যাচ।

প্রতিপক্ষের মাঠে এদিন ০-২ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারানোর শঙ্কায় পড়ল দলটি।

এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের সমান ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট ছিল বার্সার। তবে গোল গড়ে এগিয়ে থাকায় বার্সা ছিল শীর্ষে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই হারে রিয়াল মাদ্রিদের শীর্ষে ওঠার পথ সুগম হলো।

এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। নিজেদের জালেই বল ঠেলে দেন বার্সার লেফট ব্যাক জর্ডি আলবা। ৭৭ মিনিটে ম্যাক্সি গোমেজ গোল করে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে এগিয়ে দেন।

প্রথমার্ধেই অবশ্য পিছিয়ে পড়তে পারত বার্সেলোনা। গোমেজের নেওয়া পেনাল্টি রুখেছিলেন বার্সা গোলরক্ষক টের স্টেগেন। না হলে বার্সার হারের ব্যবধান আরো বড় হতে পারত। পুরো ম্যাচেই আসলে দুর্দান্ত ছিলেন স্টেগেন।

ভ্যালেন্সিয়া খেলেছে দারুণ দাপটে। ৭৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে ভ্যালেন্সিয়া। দারুণ সব আক্রমণে কাঁপিয়েছে বার্সার রক্ষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়