শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে চার ঘণ্টার ম্যারাথন সেটে খাচানোভকে হারিয়ে শেষ ষোলোয় কিরগিয়স

আক্তারুজ্জামান : অস্ট্রেলিয়ান ওপেনে কি দুর্দান্ত দিনটাই না পার করলেন অস্ট্রেলিয়ান তারকা নিক কিরগিয়স! সাড়ে চার ঘণ্টার লড়াই শেষে চতুর্থ রাউন্ডে নাম লিখিয়েছেন। তৃতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন রাশিয়ান তরুণ তারকা কারেন খাচানোভকে। জয় পেতে খেলতে হয়েছে সাড়ে চার ঘণ্টা। এমনকি পাঁচটি সেটের এ খেলায় তার হাত থেকে রক্তও ঝরেছে। শেষ ষোলোয় রাফায়েল নাদালের মুখোমুখি হবে  ২৬তম বাছাই কিরগিয়স।

খাচানোভকে ৬-২, ৭-৬(৭-৫), ৬-৫(৮-৬), ৬-৭(৯-৭) ও ৭-৬(১০-৮) সেটে হারান কিরগিয়স। তিনটি সেট টাইব্রেকারে গেছে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুজন দুজনকে এক চুলও ছাড় দেননি। নিজের পয়েন্ট আদায়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু ক্লান্তির কাছে হেরে গেছেন রুশ তারকা খাচানোভ।আর সেখানেই জয়টা হয়েছে কিরগিয়সের।

[caption id="attachment_1069608" align="alignnone" width="1024"] এভাবেই রক্তাক্ত হাত নিয়ে খেলা চালিয়ে যান কিরগিয়স।[/caption]

তবে এ জয় শেষ ষোলো পর্যন্ত থাকবে কিনা সেটা দেখার পালা। কেননা শেষ ষোলোয় নাম্বার ওয়ান রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলতে হবে এ অজি তারকাকে।

সাড়ে চার ঘণ্টা খেললেও অস্ট্রেলিয়ান ওপেনে এটা সর্বোচ্চ কোনো টাইমিং নয়। অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ সময় ধরে চলা ম্যাচটি হয়েছিলো ৫ ঘণ্টা ৫৩ মিনিট ধরে। ২০১২ সালের ফাইনালে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল প্রায় ৬ ঘণ্টা খেলেছিলো। আর টেনিসের ইতিহাসে সর্বোচ্চ সময় ধরে চলা ম্যাচটি ১১ ঘণ্টা ৫ মিনিট। ২০১০ সালে উইম্বলডনের প্রথম রাউন্ডে জন ইসনার ও নিকোলাস মাহুত খেলেছিলেন ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়