শিরোনাম
◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজারে আসছে নুসরত জাহানের নকশায় তৈরি পোশাক

মুসফিরাহ হাবীব: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সাংসদ তথা ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী নুসরত জাহান অবশেষে ড্রেস ডিজাইনার হিসাবে তার স্বপ্ন পূরণ করেছেন। পোশাকের নকশা করা বরাবরই তার পছন্দের। এবার বাজারে আসতে চলেছে তারই নকশায় তৈরি পোশাক।

পরিচিত মহলে ফ্যাশনিস্তা হিসেবেই পরিচিত নুসরত। বিয়ে আর উৎসব পার্বণ উপলক্ষে এবার তাই বেশ কিছু পোশাকের নকশা করেছেন তিনি। ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এ কালেকশন আনছেন নুসরত।

তার ডিজাইন করা এই কালেকশনের নাম দেওয়া হয়েছে ‘ইউভ’। স্বামী নিখিল জৈনের সঙ্গে জুটি বেঁধেই এ কালেকশন আনছেন নুসরত। বিশেষ এই কালেকশনের উদ্বোধন হবে শনিবারেই শহরের এক পাঁচতারা হোটেলে। সেখানেই অভিনেত্রীর ডিজাইন করা পোশাকে দেখা যাবে টলিউডের একঝাঁক মুখকে।

  • সর্বশেষ