শিরোনাম
◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টরন্টোর বাংলাদেশিরা লড়াই করছেন জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে, হুমকি-ধমকি কিংবা উকিল নোটিশ সেই লড়াইকে থামাবে কীভাবে?

সওগাত আলী সাগর : যেকোনো আন্দোলনে যারা নামেন তারা হয়রানির শিকার হ্ওয়ার আশঙ্কার কথা জেনেই আন্দোলনে নামেন। আন্দোলনটা যখন হয় অর্থ পাচার এবং লুটেরাদের বিরুদ্ধে, সেই আন্দোলনে ঝুঁকি আরও বেশি থাকে। কিন্তু দেশপ্রেমের শক্তি সেই ঝুঁকিকে কাছে ঘেঁষতে দেয় না। লুটেরাদের বিরুদ্ধে সক্রিয় থাকা আমাদের দেশপ্রেমিক বন্ধুরা উকিল নোটিশেই ভয় পেয়ে যাবেনÑ এই ভাবনাটা যে কতোটা অমূলক তারও তো প্রমাণ হয়ে গেলো। উকিল নোটিশ পেয়েও আমাদের বন্ধুরা হতোদ্যম হননি, বরং আরও বেশি উজ্জীবিত হয়েছেন, আরও বেশি মানুষ আমাদের দিকে সহযোগিতার হাতা বাড়াতে শুরু করেছেন। টরন্টোর বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী বন্ধুরা আইনি লড়াইয়ে আমাদের পাশে থাকবেন সেই বিশ্বাস আমাদের আছে। ইতোমধ্যে সেই বার্তা আমরা পেয়েছি। টরন্টোর বাংলা ভাষার সব মিডিয়া আমাদের সঙ্গে থাকবেনÑ সেই বিশ্বাসও আমাদের আছে। টরন্টোর বাংলাদেশিরা লড়াই করছেন মহৎ একটি উদ্দেশ্য নিয়ে। জন্মভূমির প্রতি দায়বদ্ধতা, আবাসভূমির প্রতি দায়বদ্ধতা, সর্বোপরি নিজের নৈতিকতার কাছে দায়বদ্ধতা থেকেই এই লড়াই। হুমকি-ধমকি কিংবা উকিল নোটিশ সেই লড়াইকে থামাবে কীভাবে। প্রিয় বন্ধু, দেশপ্রেমের, নৈতিকতার এই লড়াইয়ে আপনাকে অভিনন্দন। আমরা এগিয়ে যাবোই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়