শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই দাপুটে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরটা জয় দিয়েই শুরু করলো বিরাট কোহলিরা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে ২০৩ রান সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ১৯ ওভারেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

দুশো পেরোনো লক্ষ্যে খেলতে নেমে রোহিতকে হারিয়েছিলো ভারত। তিনি শুরুতেই ফিরেছেন ৭ রান করে। দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়েন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। রাহুল ৫৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। পরে কোহলি ফেরেন ৪৫ রানে। শ্রেয়াশ আয়ার ২৯ বলে ৫৮ এবং মনিষ পান্ডে ১২ বলে ১৪ রান করে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। নিউজিল্যান্ডের হয়ে সোধি ২টি এবং স্যান্টনার ও টিকনার ১টি করে উইকেট পেয়েছেন।

এর আগে অকল্যান্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন দুই কিউই ওপেনার। মার্টিন গাপটিল ও কলিন মুনরো মাত্র ৭.৫ ওভারে ৮০ রানের জুটি গড়েন। ১৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন গাপটিল। ক্যারিয়ারের ১১তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে মুনরো ৫৯ রান করে আউট হন।

চতুর্থ উইকেটে নিউজিল্যান্ডের হাল ধরেন উইলিয়ামসন এবং টেইলর। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। মাত্র ২৬ বলে ৫১ রান করে আউট হন নিউজিল্যান্ড অধিনায়ক। ৫৪ রান করে অপরাজিত থাকেন টেইলর। ভারতের হয়ে বুমরাহ, শার্দুল ঠাকুর, চাহাল, জাদেজা ও শিবম প্রত্যেকেই একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়