শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় ওপেনের চলমান মৌসুমে খেলছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। প্রথম রাউন্ডে দাপুটে জয়ের দ্বিতীয় রাউন্ডেও অব্যাহত রেখে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি। সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন আর্জেন্টিনার ফেদেরিবো দেলবোনিসকে।

মেলবোর্নে ৭৬ নম্বর র‌্যাঙ্কিংধারী প্রতিপক্ষকে ৬-৩, ৭-৬, ৬-১ গেমে হারান শীর্ষ র‌্যাঙ্কিংধারী নাদাল। কুড়িতম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা স্পেনের এই খেলোয়াড় তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন স্বদেশী পাবলো কারেনো বুস্তার সঙ্গে।

অস্ট্রেলিয়ান ওপেনে দীর্ঘ দিন ধরে খরা চলছে নাদালের। সবশেষ ২০০৯ সালে টুর্নামেন্টটির শিরোপা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। এবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে টুর্নামেন্টটির মিশন শুরু করলেন তিনি।

এদিন কষ্টের জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ষোলোতম বাছাই রাশিয়ার কারেন কাচানভ। চার ঘণ্টা ৩৬ মিনিট লড়াই শেষে সুইডেনের মিকায়েল ওয়াইমেরকে ৬-২, ২-৬, ৬-৪, ৩-৬, ৭-৬ গেমে হারান তিনি। দ্বিতীয় রাউন্ডে পাঁচ সেট লড়ে জয়ে পেয়েছেন পঞ্চম বাছাই অস্ট্রিয়ার দমিনিক টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়