শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচেতনতা অভিযানে নেপালে ২৪১টি ছাও শেড ধ্বংস

সিরাজুল ইসলাম : নেপালের পশ্চিমাঞ্চলীয় দেইলেখ জেলায় বৃহস্পতিবার ২৪১টি ‘ছাও শেড’ ধ্বংস করা হয়েছে। স্থানীয় প্রশাসন প্রচারণা চালিয়ে এগুলো গুড়িয়ে দিতে উদ্বুদ্ধ করে। হিমালয়ান টাইমস
ছাউ শেড বলতে এমন এক ধরণের ঘর বুঝায়, যেখানে নারীদের পিরিয়ড চলাকালে থাকতে বাধ্য করা হয়। এটা করা হয় তাদের শাস্তি স্বরূপ। প্রাচীনকালের এ প্রথা এখনও চলে আসছে।
সূত্র জানায়, আথবিস পৌরসভায় ১১২টি, ভৈরবী গ্রাম্য পৌরসভায় ৫৮টি, দুলু পৌরসভায় ১৩াট, চামুন্ডা বিন্দ্যাশ্বরী পৌরসভায় ২০টি এবং গুরানস গ্রাম্য পৌরসভায় ৩টি ছাও শেড গুড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ পরিদর্শক নেইন বাহাদুর সাউদ বলেন, ছাও শেডে কোনও নারী মারা গেলে, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
গত বছর পিরিয়ডের সময় ছাও শেডে সাপের কামড়ে চামুন্ডা বিন্দ্যাশ্বরীতে দুই নারীর মৃত্যু হয়েছে। আচম ডিস্টিকে ছাও শেডে এক নারীর মৃত্যুর পর গত ডিসেম্বরে প্রচারণা শুরু করেছে প্রশাসন। প্রতি বছর বিপুল সংখ্যক নারী ছাও শেডে অবস্থানকালে শ্বাসকষ্ট, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাপের কামড়ে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়