শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শতাধিক বাড়ি, আতহ ১

হ্যাপি আক্তার : রাজধানীর মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। চ্যানেল ২৪

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে বস্তিতে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ নগরীর বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। অগ্নি নির্বাপণকর্মীদের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়