শিরোনাম
◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় হাজার বছরের পুরনো বিশাল জলাধার আবিষ্কার

মাজহারুল ইসলাম : সম্প্রতিক দাবানলে সেখানকার ভিক্টোরিয়া প্রদেশে বিশাল বন উজাড় হওয়ার পর ওই জলাধারটি দেখা যায়। এটি সেখানকার আদিবাসীদের দ্বারা নির্মিত সবচেয়ে পুরনো সংরক্ষিত জলাধার বলে মনে করছেন গবেষকরা। তারা বলছেন, ওই জলাধারের কাঠামোর বয়স মিসরের পিরামিডের চেয়েও বেশি। সিএনএন
গত জুলাই মাসে প্রত্নতাত্ত্বিকরা ওই জলাধারটির কিছু অংশ যখন খুঁজে পেয়েছিলো, তখন ইউনেস্কো এটিকে বিশ্বঐতিহ্যের তালিকায় স্থান দেয়। দাবানলের ফলে বর্তমানে ওই জলাধারটির পূর্ণাঙ্গ প্রকাশ হয়ে পড়েছে। এটি ঘাস, লতাপাতার নিচে ঢাকা অবস্থায় ছিলো।

আদিবাসীদের ঐতিহ্য নিয়ে কাজ করা একটি সংস্থার প্রতিনিধি ডেনিস রোজ এ প্রসঙ্গে বলেছেন, আগে মনে হয়েছিলো জলাধারটি ছোট। কিন্তু এটা তেমন ধারণার চেয়ে অনেক বড়। এর কাঠামো তৈরি হয়েছে বিশাল বিশাল আগ্নেয় পাথর দিয়ে। এই জলাধারটি আদিবাসীরা তখন চলাচলের পথ এবং মাছ চাষ করতে ব্যবহার করতো। যদিও দাবানলের আগুনে ওই জলাধারটির খুব একটা ক্ষতি হয়নি।

  • সর্বশেষ