শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার মুখ খুললেন কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ

মাজহারুল ইসলাম : ৭০ বছর পর উপলব্ধি করলাম ভারতে মুসলিম হিসেবে আমি থাকতে পারি না। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকার তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস।

দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেসের খবরে বলা হয়, ওই সাক্ষাৎকারে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে চলা অস্থিরতা নিয়ে কথা বলেন নাসিরুদ্দিন শাহ। এ সময় তিনি বলেন, ৭০ বছর যাবত ভারতে বসবাস এবং কাজ করেও ভারতীয় হিসেবে প্রমাণ দেয়া হয়নি। এখন আর কী করার আছে। তিনি এবং তার পরিবার এতোদিন ভাবেননি যে, ভারতে তাদের থাকা কঠিন হবে। কিন্তু এখন তাদের উপলব্ধি হচ্ছে, ভারতে তারা মুসলিম হিসেবে থাকতে পারেন না।

নাসিরুদ্দিন শাহ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সুযোগ রাখার সমালোচনা করে বলেন, ওই আইনে কেনো মিয়ানমার ও শ্রীলঙ্কার নাম রাখা হয়নি। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়