শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্রেফ প্রতিবাদ, প্রতিবাদ খেলা নয়

 

রিফাত হাসান : আবরার কেন খুন হলো সে সম্পর্কে পুরো মাত্রায় সম্বিত রেখে প্রতিবাদ করতে পারা দরকার। ছাত্রলীগের প্রতিবাদও তো প্রতিবাদ। শেখ হাসিনা ওয়াজেদের প্রতিবাদও প্রতিবাদ। আপনার প্রতিবাদকে তার থেকে ঠিক কোন কোন জায়গায় আলাদা করেন বা আদৌ আলাদা করতে পারেন কি? যদি না পারেন, যদি সম্বিত রেখে প্রতিবাদ না হয় তাহলে আপনার প্রতিবাদ কোনো ফলাফল দেবে না। প্রতিবাদ মানে এই ধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য কনসেনসাস তৈরির চেষ্টা। স্রেফ প্রতিবাদ প্রতিবাদ খেলা নয়। প্রতিবাদ সভায় এম এম আকাশের একটি মন্তব্যকে নিয়ে আমি বলেছিলাম, এ সব আধখেঁচড়া বামদের কী দিয়ে মোকাবেলা করবেন, তখন কেউ কেউ বলছিলেন, একটি সামান্য কমেন্ট নিয়ে তার বিচার করা যাবে না। সত্য হলো যাবে। তিনি ঠিক কোন সম্বিৎ থেকে আবরার খুনের প্রতিবাদ করতে চান, তা ধরা যাবে।

তিনি আবরার খুনের সুরাহা চান না। স্রেফ শিবির নয় এমন একটা ছেলেকে ভুলে মেরে ফেলেছে, তার জন্য কিছু আফসোস জারি রাখতে চান মাত্র, এই আফসোস দিয়ে আবরার হত্যার মীমাংসা হবে বলে মনে করেন? হবে না। বরং বাড়বে। আবরার যদি সত্যি শিবির হতো, তিনি এই প্রতিবাদে দাঁড়াতেন না। ফলত যদি আপনি এই হত্যার সুরাহা চান, তাহলে আবরার হত্যার যে আদর্শবাদ ও ফ্যাসিস্ট এজেন্সি, তার বিরুদ্ধে কনসেনসাস তৈরি করতে হবে। এই ছেলে ভোলানো প্রতিবাদের বিরুদ্ধেও আপনাকে কথা কইতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়