শিরোনাম
◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন! ◈ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা ◈ প্রতি ম‌্যা‌চের জন‌্য ৪.৮৫ কো‌টি টাকা, নতুন টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যেকোনো হুমকি মোকাবেলায় উন্নত অস্ত্র ব্যবহার করতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ’

ইয়াসিন আরাফাত : বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একথা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।  তিনি বলেন, আগ্রাসীদের বিরুদ্ধে সময়মতো জবাব দেয়ার জন্য যে ধরনের ক্ষমতা ও ইচ্ছাশক্তি থাকা প্রয়োজন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তা সবই আছে।পার্সটুডে

জেনারেল হাতামি বলেন, হুমকির ধরন বুঝে মোকাবেলার জন্য ইরান সেই পর্যায়ের উন্নত অস্ত্র ব্যবহার করবে। তিনি জানান, অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখেই ইরান সামরিক সরঞ্জামাদির নকশা প্রণয়ন করেছে এবং সেভাবে এসব অস্ত্র ও সরঞ্জামাদি উৎপাদন করা হয়েছে।

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, এটি ছিলো ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মুখে দেয়া কঠোর থাপ্পড়। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের গালে দেয়া এই থাপ্পড় ইতিহাসে স্থান করে নেবে বলেও মন্তব্য করেন তিনি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ