শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টিন একজন মৌসুমি যৌন অপরাধী, বললেন আদালত

মেহেরুবা শহীদ: বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদলতে হাজির হন হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টিন ও তার দল। গ্রাফিক প্রসিকিউশানের মাধ্যমে শুরু হয় হার্ভের বিচারকার্য। বিচারের দিন প্রসিকিউশান মেগান হাস্ট বলেন, হার্ভে একজন মৌসুমি যৌন অপরাধী। যৌন নিপীড়নের জন্য তিনি তুলনামূলকভাবে দুর্বল ও স্বল্প পরিচিত অভিনেত্রীদের বেছে নিতেন। হার্ভের পক্ষের আইনজীবী বলেন, তিনি অভিনেত্রীদের প্রেমে ফেলে আপসে সম্পর্ক স্থাপন করতেন। বিবিসি

পুরো বিচারকার্যে হার্ভে ছিলেন খুব চুপচাপ। এদিন একজন প্রতিবেদক তাকে জিজ্ঞেস করেন, আপনি কি এই মামলায় সুষ্ঠ বিচার আশা করেন? উত্তরে তিনি বলেন, অবশ্যই। গত সপ্তাহে বিচারক বলেছিলেন, বিচারকার্য পরিচালনা হবে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে। কোনো রকমের গণভোট বা মিটু আন্দোলনের ওপর ভিত্তি করে মামলার রায় দেওয়া হবে না।

আশা করা যাচ্ছে চলতি বছরের মার্চে সম্পন্ন হবে বিচারকার্যটি। হার্র্ভের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নসহ মোট ছয়টি অভিযোগ আছে। অভিযোগুলো প্রমাণ হলে পুরো জীবন জেল খাটতে হতে পারে তাকে। হলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীসহ ৮০ জনেরও বেশি নারী তার বিরুদ্ধে অভিযোগ তুললেও আইনের আশ্রয় নিয়েছেন গুটিকয়েক অভিযোগকারী। সম্পাদনা: র্অণব

  • সর্বশেষ
  • জনপ্রিয়