শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএইচডি ও সমমানের ডিগ্রি দেয়ার ক্ষেত্রে জালিয়াতি বন্ধের নির্দেশনা চেয়ে রিট

এস এম নূর মোহাম্মদ: পিএইচডি ও সমমানের ডিগ্রি দেয়ার ক্ষেত্রে জালিয়াতি বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২১ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮ শতাংশ নকল শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদনটি যুক্ত করে রিট দায়ের করেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। রিটে থিসিস অনুমোদনের আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের ছাড়পত্র (এনওসি) নেওয়ার বিধান করার নির্দেশনা চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়