শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নলডাঙ্গায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার

তাপস কুমার, নাটোর : নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মহিউদ্দিন আলম অপু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার বিলপাড়া বুড়িরভাগ গ্রাম থেকে মহিউদ্দিন আলম কে আটক করা হয়। মহিউদ্দিন আলম অপু (২৬) ওই গ্রামের মকলেছুর রহমানের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, দিনাজপুর হাজি দীনেজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে। পরে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করে।
বুধবার ওই ছাত্রী বাদী হয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় মহিউদ্দিন আলম অপুকে আটক করা হয়। ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃস্পতিবার আটক মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ