শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ অনেক ভালো, বললেন আকরাম খান

শিউলী আক্তার : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে গেলো বাংলাদেশ। পূর্ণ নিরাপত্তার মাধ্যমে গতকাল রাতে দেশটি পৌঁছেছে টাইগাররা। দেশ ছাড়ার আগে পাকিস্তানের মাটিতে ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ দারুণ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট খেলার পরিবেশ অনেক ভালো। ওখানে প্রচুর ক্রিকেট খেলেছি আমরা। যদি আমরা দল হিসেবে খেলতে পারি, আমাদের পারফরম্যান্সটা ভালো হবে। পারফরম্যান্স ভালো হলে সবাই খুশি থাকবে।’

হুট করে পাকিস্তান সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় নিজেদের মানসিকভাবে প্রস্তুত করার তেমন সময় পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। এরপরও অবশ্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মাহমুদউল্লাহরা। পাকিস্তানের উদ্দেশে যাত্রা করার আগে এমনটাই জানান আকরাম।

তিনি বলেন, ‘সব সফরই আমাদের জন্য চ্যালেঞ্জিং। সব সময় বাংলাদেশ দল ভালো খেলতে চায়, আমরাও চাই ভালো খেলুক। তবে অনেক কম সময় পেয়েছি পরিকল্পনা করে মানসিকভাবে প্রস্তুতির জন্য। এরপরও প্রায় ৯৯ শতাংশ খেলোয়াড়রা যাচ্ছে, অফিসিয়ালরা যাচ্ছে, আশা করছি ভালো কিছু হবে।’

  • সর্বশেষ