শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরে শেষ হচ্ছে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফ্লাইওভারের নির্মাণ কাজ

মঈন উদ্দীন: প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি নির্মাণ করছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-আরডিএ। উত্তরাঞ্চলে এটিই প্রথম ফ্লাইওভার। চারলেনের এই ফ্লাইওভারের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড। শিগগিরই এটি নির্মাণকাজ শেষ হবে।

জানা গেছে, রাজশাহী মহানগরীর অভ্যন্তরে যানজট কমাতে এবং বড় ও ভারী যানবাহন চলাচল বন্ধ করতে আরডিএ কর্তৃপক্ষ ২০১৩ সালের জুন মাসে নাটোর রোড (রুয়েট) থেকে খড়খড়ি বাইপাস পর্যন্ত একটি ফ্লাইওভারসহ ৫ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণ করে। জমি অধিগ্রহণের জটিলতার কারণে ২০১৮ সালের জুন থেকে শুরু হয় নির্মাণ কাজ। রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি ৬৩ লাখ টাকা।

বুধবার বিকালে সড়ক এবং ফ্লাইওভার নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শনে যান আরডিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আনওয়ার হোসেন।

এসময় তিনি বলেন, নির্মাণাধীন সড়কটি নাটোর-রাজশাহী মহাসড়ক এবং বাইপাস সড়কটির সাথে সংযুক্ত। রাজশাহী-নাটোর সড়কটি মহানগরীর অভ্যন্তরে প্রবেশ করায় যানজট সৃষ্টি হয়। নির্মাণাধীন সংযোগ সড়কটি চালু হলে বাইপাস দিয়ে রাজশাহী থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে যানবাহন চলাচল এবং প্রবেশ করতে পারবে। ফলে যানজট কমবে। পাশাপাশি কমবে রাস্তার দূরত্বও। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়