শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ডকাপে এবারও ফাইনালে যাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ, বুরুন্ডিকে সামলানোর মন্ত্র খুঁজছেন জেমি ডে

আক্তারুজ্জামান : ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলের আসর আয়োজন করেও লাভ হচ্ছে না বাংলাদেশের। শিরোপা জয় তো দূরের কথা, তার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। এবারও সেই শঙ্কার মুখে আছে লাল-সবুজের সেনারা। কেননা চলতি বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে কাল বৃহস্পতিবার আফ্রিকার শক্তিশালী দল বুরুন্ডির মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। গতবার সেমিফাইনালে ফিলিস্তিনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো স্বাগতিকদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।

ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে বুরুন্ডি। তাছাড়া প্রথমবার বাংলাদেশে খেলতে এসেও নিজেদের শক্তির প্রদর্শন দারুণভাবেই করছেন তারা। অভিষেক টুর্নামেন্টে গ্রুপপর্বের দুই ম্যাচে সাত গোল দিয়েছে বুরুন্ডি। আক্রমণের দিক থেকেও টুর্নামেন্টে সবচেয়ে ভয়ংকর হিসেবে আবির্ভাব বুরুন্ডির। বেশিরভাগ গোলেই এসেছে ফিল্ড গোল থেকে। তাই তাদের আক্রমণভাগকে নিয়ে অনেক মনোযোগ দিয়েছেন কোচ জেমি ডে।

আগামীকালকের ম্যাচে স্বাগতিকদের আসল পরীক্ষাটা রক্ষণের হবে মনে করেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, রক্ষণের বড় পরীক্ষা দিতে হবে। এমন সময়ে তপু নেই। তার বিকল্প ভাবছে কোচ। রায়হান, মানিক আর সুশান্ত আছে। কোচ ভেবে দেখছে কাকে সেখানে খেলাবে।

বুরুন্ডির আক্রমণ নিয়ে ভাল পর্যবেক্ষণ করা হয়েছে বলে মনে করেন রাফি, ওরা স্ট্রাইকারদের উদ্দেশ্যে লং পাস দেয় বেশি। আমরা চেষ্টা করবো যাতে ওরা কোনভাবে গোল করতে না পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়