শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে দুই মাদক ব্যবসায়ী আটক

খোকন আহম্মদ, বরিশাল প্রতিনিধি : পটুয়াখালী-বরিশাল সড়কের দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

আটককৃতরা হলো, নগরীর রুপাতলির বাসিন্দা মো : সুলতান আকনের পুত্র মিলন আকন (৩৫) ও নলছিটি উপজেলার গায়ালকাঠি গ্রামের মৃত আফছার আলী খানের পুত্র মকবুল হোসেন খান (৬০)।

বুধবার দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়ার খয়রাবাদ ব্রীজে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিলন ও মকবুল হোসেন নামে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে ১৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বরিশাল সিপিএসসি'র ডিএডি মো : ইসমাইল হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়