শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিটামিন সি এর ঘাটতি শরীরকে নির্জিব করে দেয়, বিভিন্ন জটিল রোগ বাসা বাঁধে

সানজীদা আক্তার : ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই উপাদানে থাকা ফ্রি র‌্যাডিক্যালস ও অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচায়, চুল ও ত্বকের যত্নে এবং শ্বেতকণিকার সংখ্যা বাড়িয়ে যেকোনো রোগের প্রতিরোধ গড়ে তোলে। যুগান্তর

শরীরে ভিটামিন সির অভাব হলে তা সহজে বোঝা যায় না। তবে কিছু রোগ দেখা দেয় যা থেকে ধরে নেয়া হয় শরীরে ভিটামিনের অভাব। দাঁতের মাড়িতে সমস্যা দেখা দেয়া, অতিরিক্ত চুল পড়া, ত্বক ফ্যাকাশে হওয়া ইত্যাদি ভিটামিন সির ঘাটতির লক্ষণ।

প্রতিদিনের কিছু খাবার রয়েছে, যা শরীরের কোষে কোষে ভিটামিন সি পৌঁছে দেয়। লেবু, আমলকী, পেঁপে, টমেটো, ক্যাপসিকাম, পেয়ারা ও ব্রকোলি ভিটামিন সির ভালো উৎস।

১. শরীরে ভিটামিন সির অভাব হলে দাঁতের সমস্যা দেখা দেয়। ভিটামিন সির অভাব হলে দাঁতের গোড়ায় ক্যালসিয়াম জমায় ও মাড়িকে দুর্বল করে।

২. ভিটামিন সির অভাবে চুলের গোড়াকে আলগা করে ও চুল পাতলা করে তোলে। কোনো অসুখ ছাড়াই ঘন ঘন চুল উঠলে বুঝবেন ভিটামিন সির অভাব।

৩. এই ভিটামিনের অভাবে ত্বকের বাইরের স্তর (এপিডার্মিস) পাতলা ও ফ্যাকাশে হতে থাকে।

৪. ভিটামিন সির লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা তৈরি হতে পারে না এবং শরীর কোনো জীবাণুর আক্রমণ ঠেকাতে পারে না। সহজে ঠাণ্ডা লাগে না।

  • সর্বশেষ