শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলে জায়গা না পাওয়ায় প্রধানমন্ত্রীর শরনাপন্ন হবেন বলে কামরানের হুমকি

স্পোর্টস ডেস্ক : গত বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। এই নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখপ্রকাশ করে বার্তা দিয়েছিলেন। এবার সরাসরি গণমাধ্যমের সামনেই ক্ষোভ ঝাড়লেন। তার পারফরম নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও হুমকি দিয়েছেন এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘আমি একজন পাকিস্তানি খেলোয়াড় এবং গত ৫ বছর ধরে পারফর্ম করে আসছি। আর কতটা সহ্য করবো? আমি কী এবার প্রধানমন্ত্রীর কাছে যাবো এবং দেখাবো আমার গত ৫ বছরের এই পারফর্ম? হ্যা, যদি আমার থেকে ভালো কেউ খেলতো এই পজিশনে তাহলে সেটা ঠিক ছিলো। আমি বলেছিলাম, দরকারে শুধু একজন উইকেটরক্ষক হিসাবেও আমাকে নিতে পারে।’

কামরান আরো বলেন, ‘এখানে আমার মতো আরো অনেক খেলোয়াড় আছেন যারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। যেমন ফাওয়াদ আলম, তার পারফরম্যান্সটা একবার দেখেন। আমিই বা কী পারফর্ম না করেই কথা বলছি? সামনে বিশ্বকাপ আছে, আমি পিএসএলে আগেও ভালো পারফর্ম করেছি এবং ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটেও আমি একজন সেরা পারফর্মার। মিসবাহের উচিত এইগুলো দেখা।’

আগের মতোই বলছেন এখনো আশাহত হচ্ছেন না তিনি। কামরান বলেন, ‘আমি আশা ছাড়ছি না কিন্তু এটারও একটা সীমা আছে, পাঁচটা বছর! আপনাকে এমন একটা নতুন পদ্ধতি আনতে হবে যেটা সেরা সেরা পারফর্মারদের এমনিই বের করে আনবে। আমি কী ভালো পারফর্ম করে নজরে আসার জন্য ভারত কিংবা অস্ট্রেলিয়াতে যাবো।’

  • সর্বশেষ