শিরোনাম
◈ অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও ব্যবসার দখল নিতে ব্যবসায়ীকে হুমকি, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২৭ যাত্রী নিয়ে মাঝ আকাশে জ্বালানি শেষ, অতঃপর…!

ডেস্ক রিপোর্ট  : একেই বলে উদাসিনতা। কারণ মাঝ আকাশে গিয়ে পাইলট ও অন্যান্যরা বুঝতে পারলেন প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেই উড়োজাহাজে। তাই উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করতে হলো জ্বালানি নেওয়ার জন্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে কলকাতা বিমানবন্দরে।

জানা গেছে, ভারতের দিল্লি থেকে রাঁচি যাচ্ছিল ওই উড়োজাহাজটি। ১২৭ জন যাত্রী ছিল। কলকাতার উপর দিয়ে যাওয়ার সময় পাইলট বুঝতে পারেন, উড়োজাহাযে প্রয়োজনীয় জ্বালানি নেই। এরপর উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। শেষে জ্বালানি ভরে উড়োজাহাজটি আবার রাঁচির উদ্দেশে উড়ে যায়।

কিন্তু ঘটনার পরপরই প্রশ্ন উঠেছে বিমান সংস্থার পেশাদারিত্ব নিয়ে। ১২৭ জন যাত্রীর প্রাণের ঝুঁকি কীভাবে নিতে পারলেন তারা, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, কিছুদিন কয়েক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দ্বিতীয় দিনে কলকাতা বিমানবন্দরে ঘটে যায় নজিরবিহীন ঘটনা। বিমানে বোমাতঙ্কের জেরে মুম্বইগামী একটি উড়োজাহাজ ১১৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছিল কলকাতা বিমানবন্দরে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়