শিরোনাম
◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে লম্বা চুল নিয়ে গিনেস রেকর্ড গড়লেন নীলাংশী

মুসবা তিন্নি: বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী তিনি আগেই হয়েছেন। দীঘল কালো লম্বা চুলে এবার নিজের সেই রেকর্ড নিজেই ভাঙলেন। নাম লেখালেন গিনেস বুকে। মাত্র ১৭ বছর বয়সেই ফের এই নতুন রেকর্ডের অধিকারী ভারতীয় কিশোরীর চুলের দৈর্ঘ্য এখন ৬ ফুট ২ ইঞ্চি। তার আগের রেকর্ডে যা ছিল প্রায় সাড়ে পাঁচ ফুট। - এনডিটিভি বাংলা

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৭ বছর বয়সী নীলাংশী প্যাটেল দেশটির গুজরাট রাজ্যের বাসিন্দা। চুলের মতো রেকর্ডটাও তিনি এবার আরও দীর্ঘ করে নিলেন। ২০১৮ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয় লম্বা চুলের রেকর্ড দখল করে নীলাংশীর নাম আগেই উঠেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বুকে।

২০১৮ সালে যখন তিনি এই রেকর্ড করেন তখন তার চুলের দৈর্ঘ্য ছিল ১৭০ দশমিক ৫ সেন্টিমিটার বা প্রায় সাড়ে পাঁচ ফুট। নিজের সেই রেকর্ড টপকে এখন তার চুলের দৈর্ঘ্য ১৯০ সেন্টিমিটার বা প্রায় ছয় ফুট তিন ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে তাকে নতুন করে ফের স্বীকৃতিও দেয়া হয়েছে।

নীলাংশী তার দেশে ভারতীয় ‘রাপুঞ্জেল’ হিসেবে পরিচিত। গুজরাটের মোদাসা নামক এলাকার বাসিন্দা এই কিশোরীকে তার বন্ধুরা ‘রাপুঞ্জেল’ নামেই ডাকেন। গত ১১ বছর ধরে চুল কাটেনি সে। তার বয়স যখন ৬ তখন সেলুনে চুল কাটাতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হওয়ার পর থেকে ওই কিশোরী এখন পর্যন্ত একবারও তার চুল কাটেনি।

নতুন রেকর্ড তৈরির পর নীলাংশী জানিয়েছেন, কখনো তিনি চুল কাটতে চান না। এরকম পরিকল্পনা তা নেই কারণ চুলগুলো তার ভীষণ প্রিয়। লম্বা চুলের রহস্য জানতে চাইলে বলেন, তার মা বিশেষ কিছু উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটি তেল তৈরি করেন। ছোটবেলা থেকে সেই তেলই ব্যবহার করে আসছেন তিনি।

নীলাংশীর মা চান তার মেয়ের চুল আরও লম্বা হোক। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা নীলাংশীর জানালেন, এতো লম্বা চুল নিয়ে কোনো অসুবিধা হয় না তার। পড়াশোনার ক্ষেত্রে এতো লম্বা চুল কখনো তার বাধা হয়ে দাঁড়ায়নি। তাই তিনি চান যতদিন বেঁচে থাকবেন এই চুলে কাচি চালাবেন না।

স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকে তিনি জানান, যখন মা তার চুলে তেল মাখান বা জট ছাড়াতে বসেন নীলাংশী তখন বই হাতে নিয়ে পড়তে শুরু করেন। চুলে তেল দিতে যতক্ষণ সময় লাগে ওই সময়টা পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই এটা নাকি তার অভ্যাস। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বর্তমানে ‘জয়েন্ট এন্ট্রান্স’ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

  • সর্বশেষ