শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ ঘণ্টার বিচারে নির্ধারণ হবে ট্রাম্পের ভাগ্য, ৫১ শতাংশ মার্কিনি চান প্রেসিডেন্ট অপসারিত হন

আসিফুজ্জামান পৃথিল : মঙ্গলবার বিচারকার্য শুরু হলেও দিনটি পার হবে হাউজ ম্যানেজার আর ডিফেন্স দলের পারস্পরিক যুক্তিতর্কে। বুধবার ভোটের জন্য চাপ দিয়ে স্বাক্ষী উপস্থাপন করবেন ডেমোক্রেটরা। সিএনএন

এই বিচার কার্যক্রম মধ্যরাতেও চালাতে চান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল। এজন্য বিল ক্লিনটনের অভিশংসন বিচারকাজের উদাহরণ পেশ করছেন তিনি।

এটি নিশ্চিত এই বিচারকাজ হবে অত্যন্ত দ্রুতগতির। ট্রাম্প ৪ ফেব্রুয়ারি তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগেই সব আনুষ্ঠানিকতা শেষ করতে চান। অথচ ১৯৯৯ সালে ক্লিনটনের বিচারকাজ ১ মাসেরও বেশি সময় চলেছিলো।

ডেমোক্রেটরা চান এই বিচারে স্বাক্ষী হাজির করতে। আর রিপাবলিকনরা চান না। এই বিষয়টি নিয়ে দুপক্ষের বেশ টানাপোড়েন চলতে পারে।

মজার বিষয় হলো এই বিচারকাজের নীতিমালা এখনও প্রকাশ করেনি সিনেট। ডেমোক্রেটরা বলছেন রিপাবলিকান সিনেটরদের গরিমশিতেই বিষয়টি দেরি হচ্ছে।

নিশ্চিতভাবেই বলা যাচ্ছে এ বিচারকাজে গণমাধ্যমের উপর ব্যাপক কড়াকড়ি থাকবে। সিনেট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পুরো বিচারিক প্রক্রিয়াটিই হবে দ্বাররুদ্ধ অবস্থায়।

বিচারকাজ শুরুর আগেই একটি জরিপ চালিয়েছে সিএনএন। ৫১ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প প্রকৃতই অপরাধী। আর ৪৫ শতাংশ মনে করেন সিনেটের উচিত হবে ট্রাম্পকে স্বপদে বহাল রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়