শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনে দেলিয়েনকে সহজে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক : গতকাল থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত খেলছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। টুর্নামেন্টের শুরুর দিন সহজ জয়ের পর দ্বিতীয় দিনেও একই ভাবে জিতেছেন। বলিভিয়ার গুগো দেলিয়েনকে সহজে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেলেন এই তারকা।

মেলবোর্নে মঙ্গলবার ৭২ নম্বর র‌্যাঙ্কিংধারী প্রতিপক্ষকে ৬-২, ৬-৩, ৬-০ সেটে হারান শীর্ষ র‌্যাঙ্কিংধারী নাদাল। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্পেনের এই তারকা দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টনার ফেদেরিকো দেলবোনিস বা পর্তুগালের জোয়াও সোসার মুখোমুখি হবেন স্পেনের এই তারকা খেলোয়াড়।

অস্ট্রেলিয়ান ওপেনে পাঁচবার ফাইনাল খেললেও নাদাল শিরোপা জিতেছেন মাত্র একবার। এগারো বছর আগে পাঁচ সেটের লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে হারিয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন তিনি।

টুর্নামেন্টে শুভ সূচনায় খুশি ৩৩ বছর বয়সী নাদাল, ‘ব্যক্তিগতভাবে এটা আমার জন্য খুবই ইতিবাচক শুরু। প্রথম রাউন্ডেই আপনি জিততে চাইবেন। সেটা সরাসরি সেটে হলে আরো ভালো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়