শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে যৌনপীড়নের দায়ে এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদর উপজেলার এক শিশুকে যৌনপীড়নের মামলায় ফায়েজ মিয়া নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সাজাপ্রাপ্ত ফয়েজ মিয়া (৬৮) সিরাজগঞ্জের সদর উপজেলা শিবনাথপুর গ্রামের বাসিন্দা।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি ও ভুক্তভোগীর পরিবার পাশাপাশিভাবে বসবাস করতেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল মাসে দুপুরে তিন বছরের ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যৌনপীড়ন করেন ফয়েজ।

এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে তার মা বিষয়টি টের পায় এবং শিশুকে উদ্ধার করে। পরে মা শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ