শিরোনাম
◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক : গতকাল থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। এবারের আসরের শুরুটা ভালো হয়নি পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জেতা মারিয়া শারাপোভার। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাড়ে তিনশোর বাইরে থাকা ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের কাছে সরাসরি গেমে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে এই রুশ কন্যাকে।

মেলবোর্নে মঙ্গলবার নারী এককে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা শারাপোভাকে ৩-৬, ৪-৬ গেমে হারান টুর্নামেন্টে ঊনিশতম বাছাই ভেকিচ। এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই হারলেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার পর পনেরো মাসের জন্য নিষিদ্ধ হন শারাপোভা। নিষেধাজ্ঞা শেষে কোর্টে ফিরলেও ছন্দ পাচ্ছেন না তিনি।

প্রথম রাউন্ডে হেরে যাওয়ায় খুব হতাশ হয়ে পড়েছেন ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী শারাপোভা। আগামী বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন কি-না এমন এক প্রশ্নে তিনি বলেন, ‘আমি জানি না, আমি জানি না। আগামী ১২ মাসে কী হবে এটা বলা আমার জন্য কঠিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়