শিরোনাম
◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরুতে স্কটল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

শিউলী আক্তার : চলমান দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে টস হেরে আগে বোলিং করছে টাইগার যুবারা।

বোলিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড ওপেনার ডেভিডসনকে বোল্ড করে ভাঙেন ওপেনিং জুটি। একই ওভারে থমাস ম্যাকিনটোশকেও ফেরান এই পেসার।

পরের ওভারে স্কটল্যান্ড অধিনায়ক অঙ্গুস গাইকে ফেরান আরেক পেসার তানজিম হাসান সাকিব। অষ্টম ওভারে জাসেফ ডেভিডসনকে ০ রানে বিদায় করে দ্বিতীয় উইকেট তুলে নেন এই পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত  স্কটল্যান্ডের সংগ্রহ  ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি আইনে ৯ উইকেটের জয় তুলে নেয় আকবর আলীর দল। যুব বিশ্বকাপের এবারের আসরে ‘সি’ গ্রুপে অংশ নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়